সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইউনাইটেড কারাতে ক্লাবের বেল্ট পরীক্ষা ও সনদ বিতরণ সম্পন্ন

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার ইউনাইটেড কারাতে ক্লাবের উদ্যোগে বেল্ট পরীক্ষা ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ইউনাইটেড কারাতে ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রধান কোচ উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, কারাতে মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কারাতে শেখার মাধ্যমে আত্মরক্ষার কৌশল পুরোপুরি রপ্ত করা যায়। আর এর মাধ্যমে অনেক অপ্রতিকর ঘটনা এড়ানো যায়। তবে কারাতে শুধু আত্মরক্ষা নয়, শারীরিক সুস্থতার জন্যও চর্চা করা ভালো। সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য রতন দাশ, প্রভাষক জসিম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল হাসান, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা ও ইঞ্জিনিয়ার মানস দাশগুপ্ত। পরীক্ষকের দায়িত্ব পালন করেন রাসেল আহমেদ সোহাগ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION