সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

লজ্জায় ডুবালো মোস্তায়ফিজ

খেলাধুলা ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরে কার্যত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ঘন্টা বেজে গেছে বাংলাদেশের। দলের এমন হতশ্রী পারফরম্যান্সের দিনে লজ্জার এক রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান।

ক্যারিবীয়দের বিপক্ষে ২টি উইকেট পেলেও ৪ ওভারে ৪৩ রান খরচ করেছেন মোস্তাফিজ। তবে তার রেকর্ডটি হয়েছে শেষ ওভারে।

ওই ওভারে ৩ ছক্কা হজম করার পাশাপাশি ১৯ রান দেন তিনি। আর ওই ৩ ছক্কার কারণেই একটি লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হজম করার রেকর্ড এখন দ্য ফিজের দখলে।
এর আগে ২০০৭ বিশ্বকাপে ৯টি ছক্কা হজম করেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেস বোলার ও বর্তমান পাকিস্তান বোলিং কোচ ভারনন ফিল্যান্ডার।

চলতি বিশ্বকাপে দুই ম্যাচ হাতে রেখেই ইতোমধ্যে ১০টি ছক্কা হজম করে ফিল্যান্ডারকে হটিয়ে শীর্ষে আছেন মোস্তাফিজ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION