শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খুরুশকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ফুটবল মার্কার জয়জয়কার

ভয়েস প্রতিবেদক:
আসন্ন কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি মেম্বার প্রার্থীরাও জোরেশোরে চালাচ্ছেন প্রচার-প্রচারণায়। এদিকে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে তরুন সমাজ সেবক আনোয়ার হোছেনকে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন ওই ওয়ার্ডের সর্বস্তরের মানুষ। সকলে এবার উন্নয়নের স্বার্থে আনোয়ার হোছেনের ফুটবল মার্কায় ভোট দেয়ার জন্য অঙ্গিকারাবদ্ধ হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে খুরুশকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেহেদী পাড়া, লামাজী পাড়া, মনু পাড়া ও কোনারপাড়া সরেজমিনে গিয়ে এবং ভোটারদের সাথে কথা বলে এমনই আভাস পাওয়া গেছে। এই ওয়ার্ডের একাধিক মুরব্বি জানান, অতীতে তারা অনেক মেম্বার নির্বাচিত করেছেন কিন্তু নির্বাচিত হওয়ার পর চোখে পড়ার মত কোন উন্নয়নতো দূরের কথা কোন খবরাখবর পর্যন্ত রাখেন না। তাই এবার এলাকার সর্বস্তরের মানুষ পরিবর্তনের অঙ্গিকার নিয়ে আনোয়ার হোছেন তথা ফুটবল মার্কাকে জয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। এদিকে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ফুটবল মার্কার আনোয়ার হোছেন বলেন, তিনি নির্বাচিত হলে এলাকায় উন্নয়নের পাশাপাশি এলাকার মানুষের সব নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। মাদক, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলার পাশাপাশি দূর করা হবে সকল ধরণের বৈষম্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION