সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নতুন দায়িত্ব নিয়ে বার্সায় ফিরছেন মেসি

খেলাধুলা ডেস্ক:

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির যেন নাড়ির বন্ধন। আর্জেন্টিনার রোজারিওতে জন্ম হলেও, তার বেড়ে ওঠা-নামডাক পাওয়া সবই কাতালান ক্লাবটির হয়ে। বর্তমানে পিএসজির ফুটবলার হলেও, বুটজোড়া তুলে রাখার পর আবার তাই বার্সায় ফিরতে চান মেসি।

চলতি মৌসুমের শুরুতে লা লিগার বেতন-সংক্রান্ত জটিলতায় মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয় বার্সেলোনা। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার পরে নাম লেখান পিএসজিতে। আপাতত এই ক্লাব ছাড়ার কোনো ইচ্ছে না থাকলেও, অবসরের পর আবার বার্সায় ফেরার কথা জানিয়েছেন তিনি।

স্পোর্তকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, সবসময়ই বলে আসছি, ‘ক্লাবকে (বার্সা) সাহায্য করতে যেকোনো উপায়ে আমি ফিরতে রাজি। টেকনিক্যাল সেক্রেটারি হতে পছন্দ করব। তবে আমি জানি না, বার্সেলোনায় সেটা সম্ভব কিনা।’

এ সময় বার্সেলোনার প্রতি নিজের ভালোবাসার কথা জানাতেও লুকাননি মেসি, ‘যতটুক সম্ভব অবদান রাখতে আমি বার্সায় ফিরতে চাই। কারণ আমি ক্লাবটাকে ভালোবাসি। ক্লাবের উপকারে আসতে পারলে এবং উন্নতিতে অবদান রেখে বিশ্বসেরার কাতারে নিতে পারলে আমার বেশ ভালোই লাগবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION