সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা ও স্বামী রাজ

বিনোদন ডেস্ক:

ইনস্টাগ্রাম ও টুইটার থেকে নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। গত জুলাই মাসে পর্নোগ্রাফি-কাণ্ডে গ্রেপ্তারের পর সেপ্টেম্বরে জামিন পান তিনি। কিন্তু পর্নকাণ্ডে নাম জড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় আনাগোনা নেই তার।

আগে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন রাজ। নানা রকমের ভিডিয়ো দেওয়া থেকে শুরু করে সপরিবার ছুটি কাটানোর ছবিও পোস্ট করতেন।কিন্তু গত তিন-চার মাস ধরে কোনো পোস্ট ছিল না তার।

অন্যদিকে, শিল্পা এখনো সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। দীপাবলি উপলক্ষে ছেলে ভিয়ানের সঙ্গে কেনাকাটা করতেও বেরিয়েছেন তিনি। শিল্পার পোস্টে থাকছে না রাজের ছবি বা তাকে ঘিরে মন্তব্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION