সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বিশ্বকাপ থেকে বিদায় ওয়েস্ট ইন্ডিজ, লাভ বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট দলের উল্লাস

খেলাধুলা ডেস্ক:

২০ রানের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার দেওয়া ১৯০ রান তাড়া করতে নেমে ১৬৯ রানের বেশি করতে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

ওয়েস্ট ইন্ডিজের এই হারে লাভ হলো বাংলাদেশের। ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ১৫ নভেম্বরের মধ্যে র্যাংকিংয়ে আটে থাকতে হবে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের হারে বর্তমান রেটিং পয়েন্টে প্রভাব পড়বে এবং অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আবার হারলে তাদের টপকে র্যাংকিংয়ে আটে উঠে যাবে বাংলাদেশ।

তখন অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলতে পারবে বাংলাদেশ। নয়তো আবার বিশ্বকাপের প্রথম পর্বে নামতে হবে লাল-সবুজ প্রতিনিধিদের। তবে আজ বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারালে এবং ওয়েস্ট ইন্ডিজের এই হারে বাংলাদেশ আজই র‌্যাংকিংয়ে আটে উঠে যেত। কিন্তু মাহমুদউল্লাহ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন কোনো জয় ছাড়াই।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে শেষ ওভার পর্যন্ত লড়াইয়ে রেখেছিলেন অপ্রতিরোধ্য শিমরন হেটমায়ার। শেষ ওভারে ৩৪ রান দরকার ছিল ক্যারিবিয়ানদের। কিন্তু একা লড়াই করা হেটমায়ার ১৩ রানের বেশি নিতে পারেননি। ৫৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় একাই ৮১ রান করেন তিনি। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। কেউই তাকে সঙ্গ দিতে পারেননি।

গেইলের ব্যাট থেকে আসে ১ রান। লুইস করেন ৮। তিনে নামা নিকোলাস পরান ৪৬ রান করে অবদান রাখলেও তা পর্যাপ্ত ছিল না। শেষের দিকে কেউই দায়িত্ব নিতে পারেননি। রাসেল ২, পোলার্ড শূন্য, হোল্ডার ৮ ও ব্রাভো ২ রান করেন। তাতে বিশ্বকাপ থেকে বাদ হওয়ার পথ খুলে যায় বর্তমান চ্যাম্পিয়নদের।

আবু ধাবিতে টস হেরে ব্যাটিং করতে নেমে লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও তিনে নামা চারিথ আসালাঙ্কা দারুণ ব্যাটিং করেন। নিশাঙ্কা ৪১ বলে ৫১ রান করেন ৫ চারে। আসালাঙ্কা ৪১ বলে ৬৮ রানের ইনিংসটি সাজান ৮ চার ও ১ ছক্কায়। শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকা ১৪ বলে করেন ২৫ রান। ২ চার ও ১ ছক্কায় সাজান ইনিংসটি।

ব্যাটিংয়ের পাশাপাশি শ্রীলঙ্কার বোলিংও ছিল নিয়ন্ত্রিত। বিনুরা ফার্নান্দো, চামিকা করুনারত্নে ও হাসারাঙ্গা ২টি করে উইকেট নিয়ে ওয়েষ্ট ইন্ডিজের হার্ডহিটারদের ঝড় তুলতে দেননি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION