শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার পৌর কৃষকলীগের আওতাধীন ৪নং ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৫ নভেম্বর) বিকালে টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি আতিক উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন পৌর কৃষক লীগের আহবায়ক এরশাদুজ্জামান সুমন।

পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক ইব্রাহিম পিয়ারুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগ জাতীয় পরিষদের সাবেক সদস্য এম.এ হাসেম, জেলা কৃষক লীগের সহ—সভাপতি আনিসুল হক, পৌর আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন জান্নু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমানুল আজিম, সাধারণ সম্পাদক আবু আহম্মদ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল।

সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ একটি ব্র্যান্ডের নাম। তিনি নিজেই একটি ইতিহাস। ইতিহাসের প্রয়োজনে শেখ হাসিনার জন্ম হয়েছে। দীর্ঘ লড়াই—সংগ্রামের মাধ্যমেই তিনি উঠে এসেছেন। দেশের সীমানা পেরিয়ে বিশ্বনেতার কাতারে তিনি পৌঁছেছেন। তার সাহসী নেতৃত্ব ও জাতিসংঘে তার দেওয়া বক্তব্য বিশ্বে প্রশংসিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে কৃষকলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের শপথ নিতে হবে। দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে।’

শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ড ছাত্রলীগের (উত্তর) সভাপতি আসিফ উল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন শহর কৃষকলীগের যুগ্ম—আহবায়ক কপিল মাহমুদ, আবু তাহের হেলালী, আবদুল লতিফ, তামজিদুল ইসলাম মিন্টু, অনুব্রত ধর অনুব ও শাহাদত হোছাইন।

সম্মেলন শেষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে ৪নং ওয়ার্ড কৃষকলীগের নতুন সভাপতি মোজাহেরুল ইসলাম আনু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ—সভাপতি ফজল মোক্তার, আবুল হাসনাত লিটু, মংফ্রুরী, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক ও আবুল হাসনাত মামুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION