সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

টাইগারদের ব্যর্থতার কারণ খুঁজবে রিভিউ কমিটি?

খেলাধুলা ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গত সপ্তাহে দফায় দফায় বৈঠক করেছেন বোর্ড কর্তারা। কারণ একটাই- কুড়ি ওভারের ক্রিকেটে সাফল্যের খোঁজে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ তারা নিতে চায়। পাশাপাশি ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে কেন এই ভরাডুবি, তার কারণও জানতে চায় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ইতোমধ্যে বিসিবি ‘আসল ঘটনা’ জানতে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।

এই কমিটিতে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে আছেন আরেক পরিচালক এনায়েত হোসেন সিরাজ। এই দুজন বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানে কাজ করবেন। তারা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ; এমনকি সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও আলাপ করে ব্যর্থতার কারণগুলো জানার চেষ্টা করবেন।

রিভিউ কমিটি কীভাবে কাজ করবে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে জালাল ইউনুস বলেছেন, ‘আমরা তো এতটা খারাপ দল নই, কিন্তু আমাদের দেখা সবচেয়ে বাজে পারফরম্যান্স হয়েছে এই বিশ্বকাপে। কেন এতটা খারাপ হলো, সেগুলোই খুঁজে বের করার চেষ্টা করবো। ব্যর্থতার কারণ অনুসন্ধানে আমরা প্রতিটি ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, এমনকি বিশ্বকাপ কভার করতে যাওয়া একাধিক সাংবাদিকের সঙ্গেও কথা বলে ধারনা নেওয়ার চেষ্টা করবো।’

সমালোচনা-পাল্টা সমালোচনায় বিশ্বকাপের পারফরম্যান্সে প্রভাব পড়েছে। এখন সামনেই পাকিস্তান সিরিজ। সিরিজের আগে এই আলোচনা নেতিবাচক প্রভাব ফেলবে না তো? রিভিউ কমিটির সদস্য জালাল ইউনুস অবশ্য জানালেন তারা বেশ সতর্ক থেকেই তদন্ত করবেন, ‘ব্যর্থতার কারণ অনুসন্ধানে আমাদের নির্দিষ্ট কোন সময় বেঁধে দেওয়া হয়নি। আমরা আস্তে ধীরে সময় নিয়ে সর্তক থেকে কাজগুলো করবো। আশা করি, পাকিস্তান সিরিজে এর কোন প্রভাব পড়বে না।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION