সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

টসে জিতে বোলিং নিয়েছে অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক:
অপেক্ষারপ্রহর শেষ হতে চলেছে। কয়েক ঘণ্টার লড়াইয়ের পরই জানা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফিটা কে তুলতে যাচ্ছে। নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? তবে টসভাগ্যের ব্যাপারটি যেহেতু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সেখানে অস্ট্রেলিয়া নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে। দুবাইয়ের ফাইনালে টস জিতে বোলিং নিয়েছে অ্যারন ফিঞ্চের দল।

টসের বিষয়টি এজন্যই সামনে আসছে কারণ দুবাইয়ে ১২টি ম্যাচের ১১টিতেই জয় এসেছে রান তাড়া করে। শিশিরে একটা প্রভাব পরের ইনিংসে থাকবে বলেই ফিঞ্চরা আগাম সতর্ক। তবে অনিশ্চয়তার খেলা ক্রিকেটে শেষটা কে কল্পনা করতে পারে? তাও আবার বিশ্বকাপের মতো মঞ্চে।

টস জেতা অস্ট্রেলিয়া অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। নিউজিল্যান্ড অবশ্য কনওয়ের বদলে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। এসেছেন সেইফার্ট।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও টসের সময় বলেছেন, জিতলে তিনিও বোলিং নিতেন।

তাসমান পাড়ের দুটি দেশ বিশ্বকাপের মতো শিরোপা নির্ধারণী মঞ্চে মুখোমুখি হচ্ছে ২০১৫ সালের পর। ওই বিশ্বকাপে কিউইদের হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। যদিও সংক্ষিপ্ত ফরম্যাটের শিরোপা দুটি দলের কাছে এখনও অধরাই থেকে গেছে। তবে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল একবার খেললেও কিউইরা শিরোপা মঞ্চে এবারই প্রথম! ফলে যেই জিতবে, তারাই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুকুট মাথায় দেবে প্রথমবার।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ডারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেইফার্ট, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট ও ইশ সোধি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION