বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

সড়ক দুর্ঘটনায় ফুটবলার জুয়েল নিহত

বলরাম দাশ অনুপম:

কক্সবাজারে মোটর সাইকেল দুর্ঘটনায় জেলা অনুর্ধ-১৯ ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জুয়েল নিহত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জুয়েল কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ার ছড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে মোটর সাইকেল নিয়ে কক্সবাজার শহরে আসার পথে বাংলাবাজার ব্রীজ এলাকায় অন্য একটি গাড়িকে সাইট দিতে গিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে জুয়েল। এসময় ব্রীজের বড় পিলারের সাথে স্বজোরে ধাক্কা খায় জুয়েল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষনা করেন।

এদিকে কৃতি ফুটবলার জুয়েলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION