সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বাংলাদেশে অনুশীলন করবে পাকিস্তানিরা

খেলাধুলা ডেস্ক:

আগামী সপ্তাহে পাঁচদিনের অনুশীলন প্রোগ্রামে অংশ নিতে বাংলাদেশে আসবেন পাকিস্তানের তিন আরচার। বাংলাদেশ ও পাকিস্তানের আরচারি ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এই অনুশীলন প্রোগ্রামের।

যেখানে পাকিস্তান আরচারি ফেডারেশনের (পিএএফ) পক্ষ থেকে বাছাই করা হয়েছে ওয়াপদার আব্দুর রেহমান, পুলিশের উসামা মুস্তাফা ও আর্মি থেকে নাদিম আহমেদকে।

২০১৯ জাতীয় গেমস, সাফ গেমস এবং চতুর্থ আন্তর্জাতিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের ভিত্তিতে এ তিনজনকে বাছাই করা হয়েছে।

কিন্তু ফেডারেশনের অর্থাভাবে এই তিন খেলোয়াড়কে স্পন্সর করতে পারছে না পিএএফ। এক চিঠিতে তা লিখেছে, ‘সাফল্য এনে দেওয়ার মতো প্রতিভা থাকার পরেও দুঃখের বিষয় হলো, আমরা আর্থিকভাবে ভালো অবস্থায় নেই।’

তাই খেলোয়াড়দের স্ব-স্ব সংস্থাকে স্পন্সর করার আহ্বান জানিয়ে পিএএফ আরও লিখেছে, ‘আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা নিজেদের ডিপার্টমেন্টের খেলোয়াড়দের স্পন্সর করুন।’

সূত্র: দ্য নিউজ (পাকিস্তান)

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION