সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

হারারেতে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশ নারী দল উৎসব করছে। আর এইদিকে মাহমুদউল্লাহরা প্রস্তুতি নিচ্ছেন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর! অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে পাকিস্তানের বিপক্ষে নতুন শুরুর প্রত্যাশাই করেছিল সবাই। সেটি হয়নি, বরং একই ভুলে টানা হারের বৃত্তে আটকে পড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। পাকিস্তানের বিপক্ষে সালমা-রুমানাদের জয় কি পারবে মাহমুদউল্লাহ-তাসকিনদের উজ্জীবিত করতে?

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ম্যাচটি শুরু হবে সোমবার দুপুর ২টায়। পাকিস্তানের সামনে সুযোগ ব্যবধান ৩-০ করে ফেলার। অন্যদিকে বাংলাদেশ নামবে নিজেদের সামর্থ্য প্রমাণের শেষ সুযোগটি কাজে লাগাতে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন, টি-স্পোর্টস ও বিটিভি।

ওমান হয়ে আরব আমিরাত; সেখান থেকে ঢাকা- সবখানে একই ভুল, একই পরিণতি। কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি বাংলাদেশের মাঝে। টপ অর্ডার ব্যাটারদের পারফেক্ট ব্যাটিংটা হচ্ছে না বলেই মাহমুদউল্লাহর দলকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিশ্বকাপের ব্যর্থতার পর মুশফিক-সৌম্য-লিটনকে দল থেকে বাদ দিয়ে নতুন বেশ কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। স্বস্তি এনে দিতে পারেননি এই তরুণরাও। ওপেনিংয়ে সুযোগ পাওয়া সাইফ হাসান ২ ম্যাচে করতে পেরেছেন ১ রান। টানা দুই ম্যাচে সাইফের ব্যাটিং অপ্রোচ দেখে বিব্রতকর অবস্থায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। তাই শেষ ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে পারভেজ হোসেন ইমনকে। ফলে শেষ টি-টোয়েন্টিতে নিশ্চিতভাবেই বাদ পড়তে যাচ্ছেন সাইফ হাসান।

সাইফ হাসানা ছাড়া শেষ ম্যাচের একাদশে আরেকটি পরিবর্তন নিশ্চিত। তার পরিবর্তে দেখা যেতে পারে কামরুল ইসলাম রাব্বীকে। এ ছাড়া টেস্ট সিরিজের কথা বিবেচনায় তাসকিন আহমেদকে বিশ্রামে পাঠিয়ে শহীদুল ইসলামের অভিষেক হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। শহীদুল ছাড়াও অভিষেক হতে পারে ইয়াসির আলী রাব্বির, সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আমিনুল ইসলাম বিপ্লব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION