সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রিয়াঙ্কা নিজের স্বামীকেও ছাড়তে রাজি কেন?

বিনোদন ডেস্ক:

কয়েকদিন ধরেই বলিউডে তোলপাড় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সংসার ভাঙার খবরে। গুঞ্জন ওঠে তৃতীয় বিবাহবার্ষিকীর আগেই কি ভেঙে যাবে এই জুটির সুখের সংসার? এবার ভারতীয় এ অভিনেত্রী নিজেই জানিয়েছেন কোন পুরুষের জন্য নিককে ছাড়তেও রাজি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রকাশ হয় ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’। সেখানে জোনাস পরিবারের সদস্যরা একে অপরকে নিয়ে প্রকাশ্যেই হাসি-ঠাট্টায় মেতে ওঠেন।

সেখানেই মনের গোপন কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা।
নিকের সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘নিক আমার চেয়ে ১০ বছরের ছোট, তাই নব্বই দশকের পপ কালচারের অনেক বিষয় ও বোঝে না, আমি ওকে সেগুলো বুঝিয়ে দিই।

অন্যদিকে নিক আমাকে টিকটক ব্যবহার করতে দেখায়। পাশাপাশি আমি ওকে দেখাই একটা সফল অভিনয় ক্যারিয়ার কী জিনিস!’
প্রিয়াঙ্কার এ কথা শুনেই লজ্জায় মুখ ঢাকেন নিক।

অন্যদিকে হেসে ওঠেন নিকের দুই ভাই ও তাদের বউরা। ‘জুমানজি’ ফ্রাঞ্চাইসিতে অভিনয় করলেও সেভাবে দাগ কাটতে পারেননি অভিনেতা নিক। সে কথাও অকপটে বলেছেন বলিউডের এ অভিনেত্রী।
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আমি নিক জোনাসকে ভালোবাসি। আমি তো অন্য কাউকে বিয়েই করতাম না, সত্যি বলছি। কিন্তু, যদি ক্রিস হেমসওয়ার্থ (অস্ট্রেলীয় অভিনেতা) হঠাৎ সিঙ্গেল হয়ে যান তবে বিষয়টা পাল্টে যেতে পারে সহজেই। ’

মার্বেল তারকা ক্রিস হেমসওয়ার্থকে নিয়ে প্রিয়াঙ্কার এই মন্তব্য ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়। তবে বউয়ের মুখে এমন কথা শুনে হাসি চেপে রাখতে পারেনি নিক নিজেও।

কারণ অভিনেত্রী এলসা পাটার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন ক্রিস হেমসওয়ার্থের। তাদের ঘরে তিন সন্তানও রয়েছে। তাই নিকের হাসি পাওয়াটাও স্বাভাবিক। এ থেকে বোঝা যায়, বিষয়টি মজার ছলেই বলেছেন প্রিয়াঙ্কা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION