শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মানবিক মূল্যবোধের কল্যানকামী রাষ্ট্র  নির্মাণই সরকারের মুল লক্ষ্য-তথ্যমন্ত্রী

ভয়েস প্রতিবেদক:
যে উন্নয়ন মানুষ কে আত্মকেন্দ্রিক করে সেটি উন্নয়ন নয়, যে উন্নয়ন বস্তুগত উন্নয়নের মধ্যদিয়ে মানবিক মূল্যবোধের কল্যানকামী রাষ্ট্র  নির্মাণ করেই উন্নত বাংলানির্মান করতে হবে, যা তরুনরাই পারবে বলে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি আজ শুক্রবার রাতে কক্সবাজারে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, জেসিআই চট্টগ্রাম কসমোপলিটানের উদ্যোগে আয়োজিত ১৮ থেকে ৪০ বছর বয়সী দেশের ১০ অসামান্য তরুনকে তাদের অবদানের জন্যে সম্মাননা ২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কক্সবাজারের ইনানী রয়েল টিউলিপ সী পার্ল বীচ রিসোর্টে  আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি,জেসিআই প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ এলিট সহ অন্যানরা বক্তব্য রাখেন।
পরে ১০ টি ক্যাটাগরিতে অসামান্য অবদানের জন্যে ১০ তরুনকে সম্মাননা প্রদান করা হয়। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION