সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মুশফিকের শতকের স্বপ্ন ভেঙ্গে গেছে

মুশফিকুর রহিম

খেলাধুলা ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে দিনের শুরুতে লিটন, ইয়াসিরের পর মুশফিকুর রহিমের উইকেট হারায় স্বাগতিকরা।

প্রথম দিনে সাদা পোশাকে অভিষেক সেঞ্চুরি হাঁকানো লিটন দাশ এদিন দ্বিতীয় ওভারেই ফিরে যান। হাসান আলীর বলে এলবির আবেদন উঠলে আম্পায়ার সম্মতি দেননি। তবে রিভিউ করে ঠিকই লিটনের বিদায় নিশ্চিত করে পাকিস্তান। ডানহাতি এই ব্যাটার ২৩৩ বল খেলে ১১টি চার ও একটি ছক্কায় ১১৪ রানে আউট হন। পঞ্চম উইকেট জুটিতে লিটন ও মুশফিক ৪২৫ বলে ২০৬ রান তোলেন।

এরপর দ্রুতই ফিরে যান অভিষিক্ত ইয়াসির আলী। হাসান আলী বলে বোল্ড হওয়ান এই ব্যাটার ১৯ বলে ৪ করেন। তবে সেঞ্চুরি বঞ্চিত মুশফিকুর রহিম বিদায় নিলে অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের কাছে ক্যাচ দেন মুশি। অভিজ্ঞ এই ব্যাটার ২৩৩ বলে ১১টি চারে ৯১ রান করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ১০০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছে বাংলাদেশ

এর আগে লিটন ও মুশফিকুর রহিমের দুর্দান্ত জুটিতে ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আলোক স্বল্পতায় ৮৫ ওভারেই প্রথম দিনের খেলা শেষ হলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক ও লিটন। ২২৫ বলে ১১৩ রান নিয়ে অপরাজিত থাকেন লিটন এবং মুশফিক ৮২।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION