সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেটদল

ভয়েস নিউজ ডেস্ক:

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ মিললো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্ব চললেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রতিযোগিতাটি বাতিল হয়েছে। তবে বাংলাদেশের র‌্যাঙ্কিং বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।

মূলত গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়েদের র‌্যাঙ্কিংয়ে থাকা সেরা ৮ দলকে নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। আজ (শনিবার) এক বিবৃতিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি বলেছেন, ‘বাছাই পর্ব বাতিল হওয়ার কারণে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২২ সালের বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড নতুন চক্রে আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাবে।’

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার ‘ওমিক্রন’ বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে আফ্রিকার সাত দেশের ওপর ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে কয়েকটি দেশ। সাতটি দেশ হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এস্বাতিনী ও মোজাম্বিক। মূলত এই কারণেই জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাছাই পর্ব বাতিল করেছে আইসিসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION