বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পাকিস্তানকে গুটিয়ে বাংলাদেশের লিড

খেলাধুলা ডেস্ক:

টেস্ট ক্রিকেটটা এমনই। প্রতি সেশনেই বদলায় ম্যাচের রং। গতকাল কোনও উইকেট না হারিয়ে ১৪৫ রানে দিন শেষ করেছিল পাকিস্তান। সেই দলটাই প্রথম টেস্টের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৮৬ রানে! তাতে ৪৪ রানের লিড পেয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে বাংলাদেশ।

লিডটা আরও বেশি হতে পারতো। ২৫৭ রান ৯ উইকেট ‍তুলে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে ২৯ রানে জুটি গড়ে ব্যবধান কমিয়েছেন ফাহিম আশরাফ ও শাহীন। ফাহিমকে ৩৮ রানে তাইজুল ক্যাচ বানালে আর বড় হয়নি এই জুটি।

পাকিস্তানের ব্যাটিংয়ে ধস আনতে বড় ভূমিকা ছিল বামহাতি স্পিনার তাইজুল ইসলামের। একাই ৭ উইকেট নিয়েছেন। দুটি নেন এবাদত হোসেন, একটি নেন মেহেদী মিরাজ।

পাকিস্তান চাপে পড়ে যায় প্রথম সেশনেই। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৫৮ রান যোগ করতে পারে তারা। বিনিময়ে ৪ উইকেট তুলে নেন স্পিনাররা।

শুরুতে পাকিস্তানের ওপেনিং জুটির প্রতিরোধ ভেঙে দিয়েছেন তাইজুল ইসলাম। ৫৮তম ওভারের পঞ্চম বলে উঠে লেগ বিফোরের আবেদন। আব্দুল্লাহ শফিক কাট করতে গিয়েছিলেন। কিন্তু দেরি করে ফেলায় বল প্রথমে আঘাত হানে প্যাডে। ফলাফল আম্পায়ার আঙুল তুলতে দেরি করেননি। ১৬৬ বলে ৫২ রান করে ফেলা এই ওপেনারকে সঙ্গে সঙ্গে ফিরতে হয়েছে সাজঘরে। তাইজুলের আঘাতে ভেঙেছে ১৪৫ রানের ওপেনিং জুটি।

জুটি ভেঙে ফেলার পর স্বাভাবিকভাবে নড়বড়ে থাকেন নতুন ব্যাটসম্যান। পরের বলে এই নড়বড়ে পরিস্থিতির শিকার হয়েছেন আজহার আলী। লেগ বিফোরে সাজঘরে ফিরেছেন রানের খাতা খুলবার আগেই।

টানা দুই বলে দুই উইকেট পরে গেলে একপ্রান্ত আগলে খেলতে থাকেন আবিদ আলী। চতুর্থ টেস্ট সেঞ্চুরিও তুলে ফেলেন তিনি। সঙ্গে অধিনায়ক বাবর আজম জুটি গড়ার চেষ্টা করছিলেন। কিন্তু ৪৬ বলে ১০ রান করা বাবরকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেছেন মিরাজ।

তাইজুলের ঘূর্ণিতে নতুন নামা ফাওয়াদ আলমও দাঁড়ানোর সুযোগ পাননি কোনও। মারাত্মক টার্ন করা বল ভেতরে ঢুকে পড়েছিল। বল বামহাতি ফাওয়াদের গ্লাভসে লেগে জমা পড়ে লিটন দাসের হাতে! শুরুতে আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়েই মিলেছে সাফল্য। ১৫ বল খেলে ফাওয়াদ সাজঘরে ফিরেছেন ৮ রানে।

সেঞ্চুরিয়ান আবিদ আলীকে আগেই ফেরানোর সুযোগ ছিল। ৮০তম ওভার চলছে তখন। তাইজুলের শেষ বলে ক্যাচ উঠেছিল। কিন্তু স্লিপে দাঁড়ানো নাজমুল সহজ সেই ক্যাচ নিতে পারলেন না। ফাঁক গলে বল বেরিয়ে যাওয়ায় হয়ে যায় চার! এই উইকেট নিতে পারলে তৃতীয় দিনের প্রথম সেশন আরও বেশি স্বস্তি নিয়ে শেষ করতে পারতো বাংলাদেশ। সেটি না হলেও লাঞ্চ ব্রেকের পর ঠিকই পাকিস্তান বিপদে পড়ে রিজওয়ানের লেগ বিফোরে। এবাদত হোসেনের গ্রুত গতির বল ব্যাটে ছোঁয়াতেই পারেননি তিনি। লেগ বিফোরের আবেদনে সরাসরি আঙুল তুলে দেন আম্পায়ার। পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার ফিরেছেন ৩৮ বলে ৫ রান করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION