শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

 গণপরিবহনে স্বাস্থ্যবিধি অমান্য করলে কঠোর ব্যবস্থা:কাদের

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

রবিবার থেকে সীমিত আকারে গণপরিবহন চালু করার ক্ষেত্রে সরকার নির্দেশিত আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৩০ মে) সরকারি বাসভবন থেকে সাংবাদিকদের সাথে অনলাইন ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “যানবাহনগুলো সরকারি নির্দেশনা অনুসরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাসে ৫০ শতাংশ আসন খালি রাখতে হবে। যাত্রী, চালক, সহকারী ও কাউন্টার কর্মীদের অবশ্যই মাস্ক পরতে হবে। টার্মিনালগুলোতে হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং হাত ধোয়ার সুবিধাগুলো অবশ্যই থাকতে হবে।”

‘বাসে ৫০ শতাংশ আসন খালি রাখতে হবে’

এ সময় তিনি বাস মালিক ও শ্রমিক সংগঠনসহ অন্যদের টার্মিনাল ভিত্তিক মনিটরিং টিম গঠন এবং চালক ও সহকারীদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করার নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাশাপাশি অন্যান্য সরকারি সংস্থা সড়কে সক্রিয় থাকবে।

উল্লেখ্য, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে শর্ত সাপেক্ষে ৩১ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো খোলা থাকার ব্যাপারে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ৩১ মে থেকে গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নেয় সরকার। সূত্র:ঢাকা ট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION