সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
গোড়ালির চোটে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ক্লাব। জানিয়েছে, নেইমারের গোড়ালি মচকে গেছে।
গত রবিবার লিগ ওয়ানে সাঁত এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের শেষ দিকে চোট পান নেইমার। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ের ওপরে পড়ে তার পা।
মাঠে লুটিয়ে পড়ে কাতরাতে দেখা যায় নেইমারকে। একটু পর মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। শঙ্কা ছিল গুরুতর চোটের। সেই শঙ্কাই সত্যি হয়েছে।২৯ বছর বয়সী নেইমার লিগ ওয়ানে সাতটি ম্যাচসহ চ্যাম্পিয়নস লিগে একটি ম্যাচ মিস করবেন।
ভয়েস/আআ