সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মেসির ৭টি সোনার ছাগল!

খেলাধুলা ডেস্ক:

প্যারিসে এক অদ্ভুত পন্থায় উদ্‌যাপন করা হলো লিওনেল মেসির রেকর্ড ব্যালন ডি’অর জয়। ছয়বার এই পুরস্কার জিতে আগেই রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এবার মেসির হাতে উঠল সপ্তম ব্যালন ডি’অর। তার এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে উদ্‌যাপনটাও হলো ভিন্নভাবে। প্যারিসের আইফেল টাওয়ারের সামনে মেসির জন্য রাখা হয়েছে সাতটি সোনার ছাগল।

৩৪ বছর বয়সী তারকাকে এভাবে সম্মান জানানোর বিষয়টি এসেছে অ্যাডিডাসের মাথা থেকে। এই বিখ্যাত ক্রীড়া পণ্য সামগ্রী প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠানটি মেসির স্পনসর। মঙ্গলবার পিএসজি তারকার সম্মানে আইফেল টাওয়ারের সামনে এভাবে সাত সোনার ছাগল মূর্তি সামনে রাখে তারা।

ছাগল রাখার কারণ— ইংরেজি ‘GOAT’ শব্দ যেন নিজের করে নিয়েছেন মেসি। যাকে সম্প্রসারিত করলে দাঁড়ায় ‘গ্রেটেস্ট অব অলটাইম’। আর কে না না জানে, ‘GOAT’-এর বাংলা অর্থ ছাগল।

আইফেল টাওয়ারের সামনে এই সাত ছাগল মূর্তি রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছে অ্যাডিডাস। কোম্পানিটি ছবিটির ক্যাপশনে লেখে, ‘অপ্রতিদ্বন্দ্বী উত্তরাধিকার’।

অপ্রতিদ্বন্দ্বীই বটে মেসি। ইতোমধ্যে তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো থেকে ব্যালন ডি’অর জয়ে দুই ধাপ এগিয়ে গেলেন তিনি। পর্তুগিজ উইঙ্গার ব্যক্তিগত নৈপুণ্যের এই পুরস্কার জিতেছেন পাঁচবার। আর মেসির ঝুলিতে গেল সাতটি ব্যালন ডি’অর।

কেবল আইফেল টাওয়ারের সামনে নয়। বার্সার সাবেক তারকা মেসির এই ঐতিহাসিক অর্জনকে উদ্‌যাপন করতে আরও বিভিন্ন জায়গায় সাত সোনার ছাগল প্রদর্শন করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION