সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সালাহ’র জোড়া গোলে লিভারপুলের জয়

খেলাধুলা ডেস্ক:

মোহাম্মদ সালাহ’র জোড়া গোলে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বি জিতেছে লিভারপুল। বুধবার দিবাগত রাতে গুডিসন পার্কে এভারটনকে তারা হারিয়েছে ৪-১ গোলে।এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে অলরেডরা। ১৪ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৩৩ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ৩২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে দ্বিতীয় স্থানে।

লিভারপুলের বড় জয়ে জোড়া গোল করেছেন তাদের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে মাঠে নেমে ১৩ গোল করলেন তিনি।

আজকের ম্যাচে বড় জয় পাওয়ায় লিভারপুলের গোল গড় বেড়েছে। প্রত্যেক ম্যাচে তাদের গোল গড় এখন ৩+। ১৪ ম্যাচে তারা ৪৩ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে। যা শীর্ষে থাকা চেলসির চেয়ে ১০টি বেশি।

এভারটনের মাঠে ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। এ সময় জর্ডান হেন্ডারসন বাঁকানো শটে গোল করেন। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। তাকে গোলে সহায়তা করেন হেন্ডারসন।

৩৮ মিনিটে এভারটনের দেমারাই গ্রে গোল করে ম্যাচ ফেরার ইঙ্গিত দেন। কিন্তু বিরতির পর ৬৪ মিনিটে সালাহ ও ৭৯ মিনিটে দিয়েগো জতা গোল করে ম্যাচটিকে এভারটনের নাগালের বাইরে নিয়ে যান।শেষ পর্যন্ত ৪-১ গোলে মার্সিসাইড ডার্বি জিতে নেয় সালাহ-হেন্ডারসনরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION