শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

ঘূর্ণিঝড় জাওয়াদ: অন্ধ্রপ্রদেশের ৫৪ হাজার মানুষকে সরিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের কবল থেকে রক্ষায় ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলীয় অঞ্চল থেকে ৫৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুলসহ বিভিন্ন জায়গায় ১৯৭টি ত্রাণ শিবির খুলেছে প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদ শনিবার উত্তর অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে। এমন অবস্থায় ঝড়ের তাণ্ডব থেকে রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিতে দেখা গেছে রাজ্য সরকারকে। রাজ্যের উপূকলবর্তী জেলা শ্রীকাকুলাম থেকে ১৫ হাজার ৭৫৫ জন, ভিজিয়ানগরামের ১ হাজার ৭০০ এবং বিশাখাপত্তনম থেকে সাড়ে ৩৬ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ স্থলভাগের ঠিক কোথায় আছড়ে পড়বে, তা এখনও নিশ্চিতভাবে জানায়নি আবহাওয়া দফতর। মধ্য-পশ্চিম বঙ্গোপাগরেই এখন অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। গত ৬ ঘণ্টায় ৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। জানা গেছে, বিশাখাপত্তনম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পুরি থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় জাওয়াদ। ৫ ডিসেম্বর পুরি উপকূলে পৌঁছতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এরপর তা ধীরে ধীরে দুর্বল হতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION