রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ভক্তরা বেশী যাদের খুঁজেন

বিনোদন ডেস্ক

চলতি বছরে সবচেয়ে বেশি খোঁজ করা ভারতীয় ব্যক্তিদের নাম প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন ইয়াহু। অভিনেতা, অভিনেত্রী, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ— এমন কয়েকটি বিভাগে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

মজার বিষয় হলো— বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনয়ে নিয়মিত নন। কিন্তু সবচেয়ে বেশি খোঁজা অভিনেত্রীর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছেন তিনি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন—ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন। এ তালিকার দশম স্থানে রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

অন্যদিকে অভিনেতার তালিকায় সবার উপরে রয়েছেন সিদ্ধার্থ শুক্লা। কিছুদিন আগে মারা গেছেন ৪০ বছর বয়েসী এই অভিনেতা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন সালমান খান, আল্লু অর্জুন, পুনিত রাজকুমার, দিলীপ কুমার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION