বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

বরখাস্ত এসআই নন্দ দুলাল আদালতে লিখিত বক্তব্য প্রদান শুরু

নিহত মেজর সিনহা মো. রাশেদ

বিশেষ প্রতিবেদক:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত বরখাস্ত এসআই নন্দ দুলাল আদালতে কার্যবিধি ৩৪২ ধারায় লিখিত বক্তব্য প্রদান শুরু করেছে। আজ মংগলবার ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে নন্দ দুলাল বক্তব্য প্রদান শুরু করেন।  গতকাল সোমবার এই মামলায় বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামির মধ্যে ১৪ জন তাদের লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন। বিচারক আসামিদের প্রত্যেককে নিজেদের অপরাধের বিষয়ে সরাসরি জানতে চেয়েছেন। লিখিত বক্তব্যের পাশাপাশি ওসি প্রদীপ সহ আসামিরা মৌখিক ভাবে বিচারকের প্রশ্নের জবাব দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এডভোকেট ফরিদুল আলম জানান, ৮৩ জন সাক্ষির মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন, জেরা শেষ হয়েছে। গতকাল সোমবার কার্যবিধি ৩৪২ ধারায় ১৪ জন আসামী আদালতে তাদের লিখিত বক্তব্য দিয়েছেন। আজ মংগলবার অপর আসামি নন্দ দুলাল তার লিখিত বক্তব্য উপস্থাপন করবেন।
তিনি জানান পারে আসামিদের দেয়া বক্তব্য নিয়ে আদালত পর্যালোচনা করবেন।
গত ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়। যেখানে ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION