সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সাকিবের ব্যাটে আশার আলো দেখছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:
ঢাকা টেস্টে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ। বুধবার পঞ্চম দিনে বাংলাদেশকে প্রথম ইনিংসে ফলোঅন এড়াতে করতে হবে আরো ২৫ রান। পাকিস্তান ৪ উইকেটে ৩০০ রানে ইনিংস ঘোষণা করে। মাত্র ২৬ ওভারের খেলায় ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৭৬। ৭০ মিনিটে চূর্ণ বিচূর্ণ বাংলাদেশের টপ ও মিডল অর্ডার।

শুধু ফলোঅন কেন, বৃষ্টিবিঘ্নিত টেস্টটি এখন হাতছাড়ার শঙ্কায় বাংলাদেশ। ২২৪ রানে এখনও পিছিয়ে স্বাগতিকরা। পাকিস্তানের বোলাররা যেভাবে দাপট দেখাচ্ছে তাতে তাদের পাল্লাই ভারি। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা যেভাবে নিজেদের উইকেট আত্মাহুতি দিয়েছেন তাতে তাদের নিবেদন নিয়ে বিরাট প্রশ্ন উঠেছে। মিরপুরে টেস্ট খেলতে নেমেছেন নাকি টি-টোয়েন্টি, সেই গোলকধাঁধায় আটকে বাংলাদেশ।

সাকিবই এখন বাংলাদেশের আশা ভরসা। ৩২ বলে ৩ বাউন্ডারিতে ২৩ রান নিয়ে দিন শুরু করবেন। তার সঙ্গী তাইজুল ইসলাম। এরপর ব্যাটিংয়ে আসবেন খালেদ ও ইবাদত। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচ বাঁচানোর রেকর্ড নেই বললেই চলে। মিরপুরে আজ কি নতুন কিছুর দেখা মিলবে নাকি হারের বৃত্তে ঘুরপাক খাবে বাংলাদেশ? উত্তরটা জানতে বেশি সময় অপেক্ষা করতে হবে না।

চারদিন গুমোট আবহওয়ায় টেস্ট এগিয়েছে। আজ সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। ঝকঝকে দিনে বাংলাদেশের ইনিংসটাও ঝলমলে হয় কিনা দেখার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION