সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত দাপট দেখিয়ে অ্যাশেজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল।

৫.১ ওভার ব্যাট করে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে প্যাট কামিন্সের দল। সে সঙ্গে অধিনায়ক হিসেবেও দারুণ যাত্রা হলো কামিন্সের।

ডেভিড মালান আর জো রুটের প্রতিরোধে তৃতীয় দিন শেষ বিকেলে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে তাই ইংল্যান্ডকেও মনে হচ্ছিল অনেক পরিণত। তবে চতুর্থ দিন প্রথম সেশনেই সর্বনাশটা ঘটে গেলো ইংল্যান্ডের।

ডেভিড মালান আগের দিনের সঙ্গে মাত্র ২ রান যোগ করে এবং জো রুট মাত্র ৩ রান যোগ করে বিদায় নেন। আগেরদিন বিকালে মালান অপরাজিত ছিলেন ৮০ রানে এবং জো রুট অপরাজিত ছিলেন ৮৬ রানে। নাথান লায়ন আর ক্যামেরন গ্রিনের সামনে দিনের শুরুতেই বড় দুই উইকেটের পতন, ইংল্যান্ডের পরাজয় নিশ্চিত করে ফেলে।

২ উইকেটে ২২০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করার পর ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২৯৭ রানে। লিড দাঁড়ায় তাদের মাত্র ১৯ রানের। অস্ট্রেলিয়াও তুলে নেয় সহজ জয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION