রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অমিতাভের ফ্ল্যাট ভাড়ায় অভিনেত্রী কৃতি শ্যানন

বিনোদন ডেস্ক:

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের দেশে বিদেশে রয়েছে কোটি কোটি রুপির সম্পত্তি। যার মধ্যে অন্যতম হলো মুম্বাইয়ের আন্ধেরিতে তার একটি ডুপ্লেক্স ফ্ল্যাট। শোনা যাচ্ছে, অমিতাভের সেই ফ্ল্যাটটি ভাড়ায় নিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। আন্ধেরির লোখান্ডওয়ালা রোডের ওপর অ্যাটলান্টিস বিল্ডিংয়ের ২৭ ও ২৮ তলায় তার ডুপ্লেক্স ফ্ল্যাটটি। যেই বিলাসবহুল ফ্ল্যাটটি আগামী দুই বছরের জন্য ভাড়া নিতে যাচ্ছেন এই পরম সুন্দরী। শুধু তাই নয়, ইতিমধ্যেই নাকি ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার চুক্তিও সই করেছেন এই অভিনেত্রী এমনটাই শোনা যাচ্ছে। তবে নেটিজেনদের প্রশ্ন মাসে কত টাকা ভাড়া দেবেন এই বলিউড লাস্যময়ী? কিংবা নিরাপত্তা বাবদই কত টাকা জমা দিয়েছেন তিনি?

জানা গেছে, আন্ধেরির সেই ফ্ল্যাটের জন্য বিগবিকে মাসে ১০ লাখ টাকা করে ভাড়া দেবেন কৃতি। এছাড়াও ২৭ এবং ২৮ তলার সেই বাড়ির জন্য নিরাপত্তা বাবদ মোট ৬০ লাখ টাকা দিয়েছেন কৃতি। এ ছাড়া নিজেদের আরও একটি বাড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে লিজ দিয়েছেন অমিতাভ এবং তার ছেলে অভিষেক বচ্চন। জুহুর সেই বাড়ির মেঝের পরিমাপ ৩১৫০ বর্গফুট। পাঁচ বছর অন্তর সেই বাড়ির ভাড়া বেড়ে যাবে ২৫ শতাংশ করে। ১৫ বছরের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সেই বাড়ি ভাড়া দিয়েছে বচ্চন পরিবার।

বলি তারকাদের মধ্যে বাড়ি ভাড়া নেওয়া-দেওয়ার রীতি বিরল নয়। এর আগেও বান্দ্রায় সালমান খান একটি ডুপ্লেক্স বাড়ি নিয়েছিলেন, যার জন্য মাসে ৮.২৫ লাখ টাকা করে ভাড়া দিচ্ছেন ‘ভাইজান’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION