শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বড় মহেশখালী ইউনিয়ন আ’লীগের কর্মসূচী

আমিনুল হক, মহেশখালী:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচী নেওয়া হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে আগামী ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় বড় মহেশখালী নতুন বাজার মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ প্রীতি ফুটবল ম্যাচে এক পক্ষে বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগ অপর পক্ষে বড় মহেশখালী ইউনিয়ন যুবলীগ শ্রমিক লীগ ও কৃষক লীগ।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ হয়ে খেলবেন স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশি, সহ-সভাপতি মারুফুল হক, সহ-সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোস্তফা আনোয়ার চৌধুরী, উপ-প্রচার সম্পাদক প্রভাষক এহছানুল করিম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দলিল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শওকত ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার, সহ-সভাপতি আরিফ সহ আরো অনেকে।

অপরদিকে, ইউনিয়ন যুবলীগ শ্রমিক লীগ ও কৃষক লীগের পক্ষ হয়ে খেলবেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদু শুক্কুর, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান মিন্টু মেম্বার, উপজেলা যুবলীগের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কষ্ট বেলাল সহ আরো অনেকে। একদলে ১৫ জন করে দুই দলে ৩০ জন খেলোয়াড় মাঠে খেলবেন বলে জানা গেছে। এদিকে এই প্রীতি ফুটবল ম্যাচটি বেশ উপভোগ্য হবে বলে জানা গেছে।

আগামী ১৫ ডিসেম্বর এই প্রীতি ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে তারুণ্যের ২০ বছর বয়সে ফিরে যাবেন সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা ও বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশি সহ আরো অনেকে। এমনটি আশা করছেন দলের নেতাকর্মীরা। সকল ক্রীড়ামুদীদের এই প্রীতি ফুটবল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী সভাপতি ও সাধারণ সম্পাদক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION