সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

তিন নারী ক্রিকেটার মুগদা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি

খেলাধুলা ডেস্ক:

জিম্বাবুয়ে থে‌কে ফি‌রে আসা নারী ক্রিকেট দ‌লের তিন জন করোনায় আক্রান্ত হওয়ার কার‌ণে তা‌দের‌কে রাজধানীর মুগদা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুজন করোনার নতুন ধরন ওমিক্রন; আরেকজন আক্রান্ত ডেল্টায়।

মঙ্গলবার (১৪ ডি‌সেম্বর) দুপুরে মুগদা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্ত তিন নারী ক্রিকেটারকে মঙ্গলবার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরেকজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন তার মানে এই নয় যে, তাদের অবস্থা খুব খারাপ।

তিনি আরও বলেন, তিন জনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। কারণ বাসায় বা হোটেলে পর্যাপ্ত নজরদারি হচ্ছিল না।

বিশ্বকাপ বাছাইপর্ব খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটারের করোনা পজিটিভ হয় গত ৫ ডিসেম্বর। বিষয়টি জানা যায় ৬ ডিসেম্বর। এরপর তাদের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়। গত ১১ ডিসেম্বর তাদের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিলেন নারী ক্রিকেটাররা। ওমিক্রনের কারণে মাঝপথে বাছাইপর্ব স্থগিত হয়ে যাওয়ার পর কয়েকটি দেশ ঘুরে গত ৩০ নভেম্বর দেশে ফেরেন তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION