ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ টার দিকে পেকুয়া বাজারে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
ছাত্রলীগ নেতা আইমনের পবিত্র কোরআনের তেলোওয়াতের মধ্য দিয়ে উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এম ওসমান গণির সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন,পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বশির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজম খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল শামা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ,
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ বারেক, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ
ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম, রাজাখালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি তৌহিদুল ইসলাম প্রমুখ।
পরে বিএনপি নেতা সৈয়দ মোয়াজেম হোসেন আলাল কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শীর্ষ নেতাদের নাম ধরে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় তাকে দ্রুত গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ শেষে কুশপুত্তলিকা দাহ করেন আওয়ামীলীগ এ সেচ্ছাসবেকলীগের নেতাকর্মীরা। এসময় তারা দ্রুত আলালকে গ্রেফতারপূর্বক শাস্তিও দাবী করেন তারা।