সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বার্সাকে টাইব্রেকারে হারিয়ে ম্যারাডোনা কাপ জিতল বোকা

খেলাধুলা ডেস্ক:

প্রয়াত দিয়েগো ম্যারাডোনার স্মরণে তার ক্যারিয়ারে খেলা দুই ক্লাব বার্সেলোনা ও বোকা জুনিয়র্স মাঠে নামল। তবে স্প্যানিশ জায়ান্টদের টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিল ম্যারাডোনার জন্মভূমি আর্জেন্টিনার শীর্ষ দলটি।

এর আগে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ ব্যবধানে থাকায় পরে টাইব্রেকারে গড়ায়।
মঙ্গলবার রাতে সৌদি আরবের রিয়াদে মুখোমুখি হয় দুদল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫০তম মিনিটে বার্সাকে এগিয়ে নেন ফেররান হুতগ্লা। দানি আলভেসের ক্রস ফেলিপে কৌতিনিয়োর গায়ে লাগলে বল পেয়ে যান তিনি। দারুণ টার্নে জায়গা করে নিয়ে চমৎকার ফিনিশিংয়ে খুঁজে নেন জাল।

খেলার ৭৭তম মিনিটে সমতা ফেরায় বোকা। ফাব্রার নিচু ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠান এসেকিয়েল সেবাইয়োস।

সমতায় ম‍্যাচ শেষ হওয়ার পর ছিল না কোনো অতিরিক্ত সময়। সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানে একটি শট ঠেকিয়ে বোকার জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক অগাস্তিন রসি। বোকার হয়ে টানা চার শটে গোল করেন মার্কোস রোহো, সেবাইয়োস, ক্রিস্তিয়ান পাভোন ও আরন মোলিনাস।কাতালানদের হয়ে প্রথম দুই শটে গোল করেন আলভেস ও ফেররান। মাথেউসের শট ঠেকিয়ে দেন রসি। গিলেম হাইমে শট রাখতে পারেননি লক্ষ‍্যে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION