সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়েছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

এবারের সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ফেভারিট দল হিসেবে ভারতকে বিবেচনা করা হচ্ছে। কিন্তু মাঠের খেলায় স্বাগতিক বাংলাদেশ তাদের সুবিধা করতে দেয়নি। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে গোলাম রব্বানী ছোটনের দল জয় ছিনিয়ে এনেছে। আজ (শুক্রবার) রাউন্ড রবিন লিগ পর্বে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে বসেছে।

বাংলাদেশ ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলার পথে বড় ধাপ ফেলেছে। সমান ম্যাচে প্রথম হারে আগের ৬ পয়েন্টই ভারতের। এখন রবিন লিগের অন্য ম্যাচে নির্ধারণ হবে কোন দুটি দল যাবে ফাইনালে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই দলই আক্রমণ প্রতি-আক্রমণ করে খেলেছে। এই ম্যাচে স্বাগতিকরা একাদশে তিনটি পরিবর্তন এনেছে। আনুচিং মোগিনী, সাহেদা আক্তার রিপা ও আফয়েইদা খন্দকারের জায়গায় শুরু থেকে খেলেছেন নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার জুনিয়র ও মার্জিয়া।

ম্যাচের শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পেনাল্টি গোলে লিড পায় স্বাগতিকরা। বক্সে ঢুকতে না ঢুকতেই তহুরা খাতুনকে ফেলে দেন ভারতীয় ডিফেন্ডার ক্রিতিনা দেবী। পেনাল্টির বাঁশি বেজে ওঠে। স্পটকিক থেকে শামসুন্নাহার সিনিয়র জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার আনশিকা বলের লাইনে ঝাঁপালে নাগাল পাননি।

এক গোলে পিছিয়ে থেকে ভারত চড়াও হয়ে খেলতে থাকে। কিন্তু প্রথমার্ধে ‘ক্লিয়ার’ কোনও সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি। বরং ৩৬ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে। প্রায় ৩০ গজ দূর থেকে আঁখি খাতুনের নেওয়া ফ্রি কিক নিচু হয়ে পোস্টে ঢোকার মুখে শেষ মুহূর্তে গোলকিপার হাত দিয়ে ফিরিয়ে দেন।

বিরতির পরও একই ধারায় চলতে থাকে খেলা। দুই দল চেষ্টা করেও গোলের দেখা পায়নি। ৫২ মিনিটে ঋতুপর্ণা চাকমার শট এক ডিফেন্ডার ব্লক করে দলকে গোল হজম থেকে রক্ষা করেন। ৩ মিনিট পর বক্সের বাইরে থেকে ভারতের আমিশা বাক্সলার জোরালো শট গোলকিপার রুপনা চাকমা কোনোমতে প্রতিহত করেন। ৫৭ মিনিটে ঋতুপর্ণার কর্নারে আঁখির হেড গোলকিপার হাত দিয়ে প্রতিহত করেন।

এরপর ভারত দুটি সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি। সুমাতি কুমারী একাই দুটি সুযোগ তৈরি করেছিলেন। ৬২ মিনিটে সুমাতি গোলকিপারের ওপর দিয়ে মারলেও তা পোস্টের পাশ দিয়ে চলে যায়। ৭৩ মিনিটে আঁখি বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে আবারও সুমাতির শট পোস্টের বাইরে দিয়ে যায়।

অন্যদিকে তহুরা খাতুন-স্বপ্না রানীরা চেষ্টা করেও আর ব্যবধান বাড়াতে পারেনি। তবে শুরুর ওই গোলেই ফেভারিট ভারতকে হারিয়ে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION