বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নিউজিল্যান্ড সিরিজ আশাবাদী পাপন

খেলাধুলা ডেস্ক:

করোনা হানা দিলেও বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শনিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি আশার কথায় শোনালেন তিনি।

স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হওয়ায় টাইগারদের সবাইকে ফের হোটেলবন্দী থাকতে হচ্ছে। যার কারণে অনিশ্চয়তা দেখা দেয় বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ নিয়ে।

২১ ডিসেম্বর পর্যন্ত সফরকারী দলকে হোটেলের বাইরে যাওয়া এবং অনুশীলন করা বন্ধ অংশ না নিতে জানিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।। ফলে শঙ্কা দেখা দেয় এই সিরিজ নিয়ে শঙ্কা দেয়।

তবে পাপন আশাবাদী, সিরিজ সম্পন্ন হওয়া নিয়ে। সিরিজটি হবে নাকি পিছিয়ে যাবে, সে বিষয়ে এখনই কিছু না জানাননি তিনি। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল চিঠি দিয়েছে বিসিবি।

জবাবে কিউই বোর্ড জানায়, ২১ তারিখের আগে কিছু বলা সম্ভব নয়। কারণ, ওই দিনের পরও যদি কোয়ারেন্টিন বাড়ে, তাহলে ফের সব ওলটপালট হয়ে যাবে।

তবে এখনই সিরিজ বাতিল নিয়ে ভাবছেন না পাপন । তিনি বলেন, নিউজিল্যান্ডে আরেক দফা কোয়ারেন্টিনের মেয়াদ বাড়লে সিরিজ বাতিল নিয়ে ভাবছে বিসিবি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION