সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বাবা হচ্ছেন ক্রিকেটার নাসির

বিনোদন ডেস্ক:

বাবা হচ্ছেন ক্রিকেটার নাসির হোসেন।সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ডিভোর্স না হওয়া সত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ও শাশুড়ি সুমি আক্তার হাজিরা দেন। এদিন তারা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

নিয়মিত আদালতে আসতে অসুবিধা হচ্ছে জানিয়ে তিন জনই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করেন। কারণ হিসেবে তার আইনজীবী বলেন, ‘তামিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা।’ এ সংক্রান্ত কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়। আর সুমি আক্তারের পক্ষে বলা হয়, তিনি বয়স্ক নারী। বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান এর বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। তাদের নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে বলে জানান বাদীপক্ষের আইনজীবী।

এদিকে, আজ মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিলো। কিন্তু আসামিপক্ষের আইনজীবী চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আগামী ২৪ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION