সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শাহপরীরদ্বীপ হয়ে বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৮০জন সাঁতারু

খেলাধুলা ডেস্ক:

টেকনাফ শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল সাঁতার কেটে পাড়ি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সালাহ উদ্দিন।সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে এ প্রতিযোগিতা শুরু হয়।

বাংলা চ্যানেলের এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সটিম বাংলা নামের দুটি সংগঠন। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৮০ জন প্রতিযোগী। এতে ৫ম স্থান অর্জন করেন সালাহ উদ্দিন।

এছাড়া বাংলা চ্যানেল পাড়ির এ প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ নিয়েছেন চবির আরও দুই শিক্ষার্থী স্পোর্টস সায়েন্স বিভাগের শফিউল হাসান ও পালি বিভাগের উজ্জ্বল চাকমা। যারা এখনো সাঁতরে পার হওয়ার পথে রয়েছেন।

এর আগে দুই দফা বাছাই পর্বে অংশ নিয়ে বাংলা চ্যানেল পাড়ির জন্য মনোনীত হন তারা। টানা ৪ ঘণ্টা সাঁতার কেটে ফাইনাল রাউন্ডে নাম লেখান চবির সালাহ উদ্দিন, শফিউল হাসান ও উজ্জ্বল চাকমা।

চবির এই তিন ছাত্র হলেন- স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহ উদ্দিন, শফিউল হাসান ও পালি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের উজ্জ্বল চাকমা।

সালাহ উদ্দিনের সহপাঠী মেহেদী হাসান মিঠুন বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে এ প্রতিযোগিতা শুরু হয়। সালাহ উদ্দিন ৩টা ১৬মিনিটে বাংলা চ্যানেল সাঁতরে পার হন। সর্বমোট ৪ ঘণ্টা ৩১ মিনিট সময় লেগেছে তার। সে ৫ম স্থানে রয়েছে। চবির বাকি দুই প্রতিযোগী এখনো পাড়ি দিচ্ছেন। আশাকরি সন্ধ্যার মধ্যে প্রতিযোগিতা শেষ হয়ে যাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION