সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ভারতে দরকার আরও ৬ ইউকেট, তবেই ম্যাচ জিতবে

খেলাধুলা ডেস্ক:

জমে উঠেছে সেঞ্চুরিয়ন টেস্ট। জয়ের সম্ভাবনা আছে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই। শেষ দিনে ভারতের জিততে দরকার ছয় উইকেট। আর দক্ষিণ আফ্রিকার ২১১ রান। যদিও শঙ্কা আছে বৃষ্টির বাধায় দিনই পণ্ড হয়ে যাওয়ার।

টেস্টের তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ১৬ রানে ১ উইকেট হারিয়েছিল ভারত। প্রথম ইনিংসে বেশ কয়েকজন ব্যাটসম্যান রান পেলেও এই ইনিংসে জ্বলে উঠতে পারেননি কোনো ব্যাটসম্যান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সফরকারীরা অলআউট হয়েছে কেবল ১৭৪ রানে।

দলটির পক্ষে ৩৪ বলে সর্বোচ্চ ৩৪ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। ৭৪ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান এসেছে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলের ব্যাট থেকে। ১৭ ওভার বল করে ৪ মেডেনে ৪২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছে কাগিসো রাবাদা।

৩০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বিপদে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাও। চতুর্থ দিনশেষে তারা হারিয়ে ফেলেছে ৪ উইকেট। দলটির হয়ে এক প্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছেন অধিনায়ক ডিন এলগার। ১২২ বলে ৫২ রান করে অপরাজিত আছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION