রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

‘পর্দার আড়ালে’ ইয়াশ-ফারিয়া

বিনোদন ডেস্ক:

বছরের শুরুতেই ‘স্বপ্নজাল’-নায়ক ইয়াশ আর ‘পটাকা’-গার্ল নুসরাত ফারিয়া দিলেন ভিন্ন খবর। জানালেন, দুজনেই এবার যাচ্ছেন পর্দার আড়ালে!আসলে যাচ্ছেন না তারা। পর্দাতেই আসছেন জোটবেঁধে, দুজনে। নাম ‘পর্দার আড়ালে’। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই ওয়েবফিল্মের জন্য চুক্তিবদ্ধ হলেন রবিবার (২ জানুয়ারি), দুজনেই। এসময় তাদের পাশে ছিলেন প্রযোজক সৈয়দ আশিক রহমান এবং নির্মাতা মো. পারভেজ আমিন।

ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।

ইয়াশ রোহান বলেন, ‘গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আপাতত সারপ্রাইজ হিসেবে রাখছি। দর্শক এখন ভালো মানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন।’

ফারিয়া বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। টিমের সবাই দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION