সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে মোহামেডান

খেলাধুলা ডেস্ক:

ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোববার (২ জানুয়ারি) বিকেলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে নাম লিখিয়েছে সাদা-কালো শিবির।

অবশ্য সেমিফাইনালে প্রথমার্ধে গোলের দেখা পায়নি চট্টগ্রাম আবাহনী কিংবা মোহামেডানের কেউ-ই। দ্বিতীয়ার্ধে হয় তিনটি গোল। তার দুটি করে মোহামেডান। একটি করে চট্টগ্রাম আবাহনী।

ম্যাচের ৬৫ মিনিটে আত্মঘাতী গোলে লিড নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ সময় অনিক হোসেনের পাস থেকে বল পেয়ে যান শাহেদ। তার নেওয়া শট চট্টগ্রাম আবাহনীর আরাফাত হোসেনের পায়ে লেগে জালে আশ্রয় নেয়।

৭৩ মিনিটে অবিশ্বাস্য এক গোলে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। এ সময় চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক সাইফুল ইসলামের ভুল পাস মোহামেডানের শাহরিয়ার ইমনের পায়ে লেগে বল জালে জড়ায়। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মতিঝিলের ক্লাবটি।

ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) চট্টগ্রাম আবাহনীর পিটারের গোল কেবল ব্যবধান কমায়।

দিনের অপর কোয়ার্টার ফাইনালে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ফাইনালে যাওয়ার লড়াইয়ে সাইফের মুখোমুখি হবে মোহামেডান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION