বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলের বিপক্ষে ড্র চেলসির

খেলাধুলা ডেস্ক:

স্ট্যামফোর্ড ব্রিজে ২৬ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক চেলসি। তবে প্রথমার্ধেই গোল দুটি পরিশোধ করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি।দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু্ই দল।

ম্যাচের ৯ মিনিটে সাদি মানে গোল করে এগিয়ে দেন লিভারপুলকে। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। ৪২ মিনিটে চেলসির পক্ষে ব্যবধান কমান মাতেও কোভাচিচ। আর প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রিস্টিয়ান পুলিসিক গোল করে ২-২ করেন।

করোনা আক্রান্ত হওয়ায় লিভারপুলের ডাগ আউটে ছিলেন না কোচ ইয়ুর্গেন ক্লাব। অন্যদিকে বিতর্কিত বক্তব্য দেওয়ায় চেলসি কোচ টমাস টুখেল স্কোয়াডে রাখেননি রোমেলু লুকাকুকে।

তবে দুই দলের ম্যাচটি ছিল দারুণ উপভোগ্য। দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের সুযোগ তৈরি করেছে।

এই ড্রয়ের ফলে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তারা। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৪২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION