সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

‘আর্জেন্টাইন কোচ’ নিয়ে আবাহনীর আবারও পরীক্ষা

খেলাধুলা ডেস্ক:

এই মৌসুমে আবাহনীর পারফরম্যান্স অবিশ্বাস্য। স্বাধীনতা কাপের ট্রফি জিতেছে অনেক দিন পর। মারিও লেমসের দলের সামনে এবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠার হাতছানি। কাল বৃহস্পতিবার সেমিফাইনালে সাইফ স্পোর্টিংকে হারাতে পারলে ২০১৮ সালের পর আবারও ট্রফি জয়ের মঞ্চে জায়গা করে নেবে দানিয়েল কলিনদ্রেস-নাবীব নেওয়াজ জীবনরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত ৭টায় হবে এই ম্যাচ।

সেমির প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং হওয়ায় একটু বেশিই আত্মবিশ্বাস পাওয়ার কথা আবাহনীর। সর্বশেষ স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে সাইফকে ২-০ গোলে হারানোর স্মৃতি এখনও অম্লান। তাই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে খুব বেশি ভাবতে হচ্ছে না আবাহনীর পর্তুগিজ কোচ লেমসকে। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাইফকে আগে হারিয়েছি, এবারও হারাতে চাই। সেই লক্ষ্য নিয়েই দল মাঠে নামবে। আশা করছি, আমরা ফাইনালে খেলতে পারবো।’

সর্বশেষ কোয়ার্টার ফাইনালের ফলটাও আবাহনীকে উঁচুতে রাখছে। শেখ জামালকে ৬ গোলে বিধ্বস্ত করেছে তারা। তবে বড় জয়ে আত্মতুষ্টিতে ভুগছে না দেশের অন্যতম জনপ্রিয় এই দল। লেমসের কথাতেই তা পরিষ্কার, ‘সবসময় বড় ব্যবধানে জয় আসে না। আগের ম্যাচ জিতেছি, যা এখন অতীত। সেমিতে ব্যবধান যাই থাকুক না কেন জয়টাই মুখ্য। তবে সুযোগ কাজে লাগিয়ে গোল পেতে হবে। তা নাহলে জেতা কঠিন হয়ে যাবে।’

স্থানীয়দের সঙ্গে আবাহনীর বিদেশিদের রসায়নও চমৎকার।কলিনদ্রেস-অগাস্তো-দোরিয়েন্তন দারুণ খেলছেন। ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েন্তন তো চার গোল করে সবার ওপরে আছেন। যদিও এই ম্যাচে চোটের কারণে তার খেলা কিছুটা অনিশ্চিত। সেক্ষেত্রে নাবীব নেওয়াজ জীবনকে দেখা যেতে পারে। তার পরেও লেমস সবার ওপরই ভরসা রাখতে চাইছেন, ‘আমার দলে সবাই নিজের সেরাটা দিয়ে খেলছে। দলে যেই খেলুক না কেন, ভালো খেলার কোনও বিকল্প নেই। আমি চাই আগের মতো সপ্রতিভ পারফরম্যান্স। তাহলে দলের ফাইনালে উঠতে সুবিধা হবে।’

সাইফের পূর্ববর্তী ফল সন্তোষজনক নয়। তাই বলে এমফন উদোহ-ফয়সাল আহমেদ ফাহিমেদের নিয়ে গড়া দলটির ফরোয়ার্ড জোনকে কম শক্তিশালী ভাবলে ভুল হবে। দলে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। লেমস তাই সতর্কও থাকছেন, ‘প্রতিপক্ষকে হালকা করে দেখার কোনও সুযোগ নেই। আর্জেন্টিনার কোচের অধীনে ওরা ভালো করছে। তাই আমাদের সেভাবেই মাঠে খেলতে হবে।’

২০০৭ সালে আবাহনী লিমিটেডের কোচ হয়ে ডাগ আউটে থাকা ক্রুসিয়ানি অবশ্য এই ম্যাচ নিয়ে বেশি কিছু বলতে রাজি হননি। শুধু বলেছেন, ‘আবাহনী শক্তিশালী দল। তাদের বিপক্ষে এবারও সহজ ম্যাচ হবে না। তবে আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করতে হবে।’

একই দিন বিকাল ৪টায় আরেক ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং লড়বে রহমতগঞ্জের বিপক্ষে। হয়তো ফাইনালে দেখা হয়ে যেতে পারে এক সময়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সাদা-কালো দলটির অস্ট্রেলিয়ান কোচ শন লেন চাইছেন, দীর্ঘদিন পর দলকে ফাইনালে নিয়ে যেতে। অন্য দিকে, পুরনো ঢাকার দলটি চাইছে নতুন করে চমক দেখাতে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION