সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে রোববার

এম.এ আজিজ রাসেল:
পর্যটন নগরী কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্ট। রোববার সকাল ১০টায় সৈকতের সীগাল পয়েন্টে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। ওয়ালটন বীচ ফুটবলের ৯ম এই আসরে অংশ নিচ্ছে ৮টি দল। দলগুলো হলো- ফুটবল ক্লাব মহেশখালী। আবাহনী ক্রীড়া চক্র, কোটবাজার খেলোয়াড় সমিতি, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, বাঁশ কাটা খেলোয়াড় সমিতি, ইয়ংমেন্স ক্লাব, মালুমঘাট ক্রীড়া সংস্থা ও শতদল ক্লাব।

শনিবার (০৮ জানুয়ারি) জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, আফসার উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য এম.আর মাহবুব, আলী রেজা তসলিম, জেলা ক্রীড়া অফিসার মঈন উদ্দিন মিল্কী ও জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION