মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

তামিম ইকবাল জাতিসংঘের শুভেচ্ছাদূত নিযুক্ত

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির জাতীয় শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর দিয়েছেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেইসবুক থেকে করা পোস্টে তামিম লিখেন, ‘আজ আমি বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি — World Food Programme — জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছি।’

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই সম্মানের অংশ হতে পেরে গর্বিত তামিম বলেন, ‘আমি জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপি-র জাতীয় গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও দরিদ্রের হার এখনও প্রকট, বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে।’

তামিম যোগ করেন, ‘চলমান কোভিড-১৯ মহামারি অনেকের জীবনকেই আরও বেশি সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করার আশা রাখি যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে সহযোগিতা প্রয়োজন এমন সব পরিবারের পাশে দাঁড়াতে পারে।’

তামিমকে নিজেদের কর্মসূচিতে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশে ডব্লিউএফপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ডিরেক্টর রিচার্ড রাগান, ‘তামিম একজন সফল ক্রিকেটার যে দেশে এবং বিদেশে অনেকের কাছেই সমানভাবে প্রিয়। জনপ্রিয়তা ও নাগালের পাশাপাশি তামিমের রয়েছে কর্মক্ষেত্রে অবিশ্বাস্য রকমের নৈতিকতা, মানুষের প্রতি সমবেদনা ও জনহিতকর কাজের স্পৃহা। ডব্লিউএফপি পরিবারে তাকে পেয়ে আমরা ভীষণভাবে উচ্ছ্বসিত।’

কীভাবে কাজ করবেন তামিম সেই ধারণাও দিয়েছেন রিচার্ড রাগান, ‘সরকারকে সমর্থন করে ডব্লিউএফপি কীভাবে ক্ষুধা মুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করছে তা জাতীয় শুভেচ্ছাদূত হিসাবে কাজ করার সময় তামিমের সামনে সরাসরি দেখার সুযোগ থাকবে। তামিম ইকবাল বাংলাদেশের ৬৪ জেলা জুড়ে ডব্লিউএফপি এর স্কুল ফিডিং, পুষ্টি, লাইভলিহুড ও কক্সবাজারে শরণার্থী সহায়তা বিষয়ক যেসব কার্যক্রম চলছে, সেগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION