সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পেকুয়ায় যুবককে পিটিয়ে জখম 

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ফরহাদ মিয়া (২৫) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০জানুয়ারী) বিকাল ৫ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির ফাঁশিয়াখালী সবজীবন পাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে।
আহত ফরহাদ মিয়া একই এলাকার মৃত মোস্তাক আহম্মদের ছেলে।
আহত ফরহাদ মিয়া বলেন, আমি ফাঁশিয়াখালী স্কুল স্টেশন থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে সাবেক মেম্বার নাছির উদ্দিন মিয়া আমাকে অশ্লীল ভাষায় গালি দেন। আমি তার সাথে কোন কথা না বলে বাড়ি চলে যায়।
পরে আমি বাড়ির সামনে দাঁড়ানো অবস্থা সাবেক মেম্বার নাছির উদ্দিন মিয়ার নেতৃত্বে তার ছেলে শাহাজান, শাহা জালাল (মনিয়া), সাবেক মেম্বারের ভাই মহিন উদ্দিন ও তার ছেলে আরিফসহ ৩/৪ জন আমাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করেছেন। আমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে নাছির উদ্দিন মিয়াসহ হামলাকারীরা পালিয়ে যায়।
এদিকে পরিবারের লোকজন ফরহাদ মিয়াকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে হাড় ভেঙে যাওয়ায় চমেক হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
এব্যাপারে ভিকটিম ফরহাদের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION