সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মিজ্জিরপাড়ায় ৩২ দলের রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন

ভয়েস প্রতিবেদক:
তরুণ-যুব সমাজকে মাদকমুক্ত ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে মহেশখালীতে রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পর্দা উঠেছে। রবিবার (১০ ডিসেম্বর) রাত ৯টায় কালারমারছড়ার মিজ্জিরপাড়ায় এই টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মিজ্জিরপাড়া মায়ের দোয়া সবুজ বাংলা স্মৃতি সংসদ এই টুর্ণামেন্ট আয়োজন করেন। এতে উপজেলার ৩২টি দল অংশ নিচ্ছেন।

৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম বিএ এর পৃষ্ঠপোষকতায় টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনুআরা ছৈয়দ।

উপজেলা কৃষকলীগের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন নবযুগ ব্যবসায়ী সমিতি সংঘের সভাপতি আনছারুল করিম তালুকদার।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রবিউল হোসাইন, ইব্রাহীম রিজভী, শামসুল আলম, আকবর আলী খান, গফুর বলি, ফরিদ মাঝি, শফিউল আলম বাঁশি, মনছুর আলম।

আয়োজকরা জানিয়েছে, টুর্ণামেন্টে ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে বিজয়ী দল পাবে ট্রফি ও ১৫ হাজার টাকার প্রাইজমানি। রানার্স আপ দল পাবে ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজমানি।

উক্ত টুর্ণামেন্ট সফল করতে আয়োজক কমিটির সভাপতি কাইছার হামিদ, সাধারণ সম্পাদক আরফাতুল ইসলামসহ সকল সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION