শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটগ্রহন চলছে

ভয়েস নিউজ ডেস্ক:

উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের এক হাজার ৩৩৩ ভোটকক্ষে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে যা বিরতিহীনভাবে চলছে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী এড্যাভোকেট তৈমূর আলম খন্দকারসহ ৭ জন প্রতিদ্বদ্বীতা করছেন। তাছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সিটি এলাকার ২৭ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এরমধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ ও ২ লাখ ৫৭ হাজার ৫১১১ জন নারী ভোটার ও ৪ জন ট্রান্সজেন্ডার ভোটার রয়েছে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে যেকোন ধরনের সহিংসতা ও ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সে জন্য পুলিশের ২৭টি স্ট্রাইকিং ফোর্স ও ৬৪ মোবাইল টিম মাঠে থাকবে। তিনটি এলাকা মিলিয়ে ১৪ প্লাটুন বিজিবিসহ র‌্যাবের তিনটি স্ট্র্যাইকিং ফোর্স, ছয়টি চেকপোস্ট, সাতটি টহল টিম দায়িত্ব পালন করছে। তাছাড়াও নির্বাচনে সহিংসতা রোধে ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে যোগাযোগ করলে সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার জানান, এখন পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহন চলছে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসনও মাঠে কাজ করছে। এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার কোন সংবাদ পাওয়া যায় নি।

গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভী (নৌকা), খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার (হাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাতঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION