সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জার্মান কাপ থেকে ডর্টমুন্ডকে বিদায়

খেলাধুলা ডেস্ক:

চমক জাগিয়ে জার্মান কাপের শেষ ষোলো থেকে চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় করে দিয়েছে সেন্ট পাওলি। ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে দ্বিতীয় বিভাগের দলটি।

জার্মানির দ্বিতীয় স্তরের ফুটবল বুন্দেসলিগা-২ এর শীর্ষ দল পাওলি এগিয়ে যায় ম্যাচের শুরুতে। চতুর্থ মিনিটে হার্টেলের পাসে ডর্টমুন্ডের জাল খুঁজে নেন গোলপোস্টের কাছাকাছি থাকা এতিয়েঁন আমেনাইডু।

গোল হজমের পর সমতায় ফিরতে গিয়ে উল্টো প্রথমার্ধেই দ্বিতীয় গোল হজম করে বসে মার্কো রোজের দল। ৪০তম মিনিটে অ্যাক্সেল উইটসেলের আত্মঘাতী গোলে জয়ের স্বপ্নটা ফিকে হয়ে যায় ডর্টমুন্ডের।

তবে বিরতির পর দলকে ম্যাচে ফেরানোর আভাস দেন আর্লিং ব্রট হালান্দ। ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধানটা ২-১ করেন নরওয়েজীয় স্ট্রাইকার। কিন্তু বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ডর্টমুন্ড। নিজেদের ইতিহাসের অন্যতম বিখ্যাত জয় পায় পাওলি।

দ্বিতীয় বিভাগের দলের কাছে হেরে বিদায় নিয়েছে ডর্টমুন্ডের বুন্দেসলিগা প্রতিদ্বন্দ্বী কোলনও। হামবুর্গের বিপক্ষে পেনাল্টিতে হেরেছে তারা। অন্যদিকে বোচোমের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছে মেইঞ্জ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION