সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মোস্তাফিজ

খেলাধুলা ডেস্ক:

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা হয়েছে মোস্তাফিজুর রহমানের। এক বর্ষপঞ্জিকায় ব্যাট, বল কিংবা অলরাউন্ড পারফরম্যান্স করে যারা মন কেড়েছেন, তাদের নিয়ে বুধবার ১১ জনের দল ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা।

২০২১ সাল কেমন কেটেছে মোস্তাফিজের? বাঁহাতি পেসার তার বৈচিত্র ও গতি দিয়ে দারুণ বছর কাটান। বিশেষ করে ডেথ ওভারে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে ২৮ উইকেট নেন মোস্তাফিজ। তার ইকোনমি রেট ছিল ৭.০০।

বর্ষসেরা টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন বাবর আজম। তার অধীনে পাকিস্তান বিশ্বকাপের সুপার টুয়েলভে ছিল অজেয়। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও তার অধিনায়কত্ব প্রশংসনীয় ছিল। ছিলেন টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক। সব মিলিয়ে ২৯ ম্যাচ খেলে ৩৭.৫৬ গড়ে করেছেন ৯৩৯ রান, একটি সেঞ্চুরি ও ৯ হাফ সেঞ্চুরি।

এই দলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান, পাকিস্তানের এই ব্যাটসম্যান আছেন ওপেনিংয়েও, যেখানে তার সঙ্গী ইংল্যান্ডের জস বাটলার।

পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গে আছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। বিশ্ব জয়ী অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও জশ হ্যাজেলউড একাদশে আছেন। এছঅড়া দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, ডেভিড মিলার ও তাবরাইজ শামসিও আছেন। শ্রীলঙ্কার একমাত্র প্রতিনিধি ওয়ানিন্দু হাসারাঙ্গা। ভারতের কোনো খেলোয়াড়ের জায়গা হয়নি বর্ষসেরা একাদশে।

দল: জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হ্যাজেলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান ও শাহীন শাহ আফ্রিদি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION