সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এক ম্যাচ আগেই সিরিজ হার ভারতের

খেলাধুলা ডেস্ক:

জানেমান মালান ও কুইন্টন ডি ককের ব্যাটে ভর করে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে প্রোটিয়ারা। টেস্ট সিরিজের পর এবার ওয়ানডে সিরিজও জিতে নিলো স্বাগতিক।

শুক্রবার (২১ জানুয়ারি) বোলান্ড পার্কে ভারত আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান তোলে। সেটা ৪৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৩২ রান তোলে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার মালান ও ডি কক। এই রানে ডি কক আউট হন ৬৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৮ রান করে। ২১২ রানের মাথায় আউট হন মালান। ১০৮ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৯১ রান করেন তিনি। ২১৪ রানে ফেরেন টেম্বা বাভুমা। তিনি ৩ চারে ৩৫ রান করেন। এরপর এইডেন মার্করাম ও রাসি ফন ডের ডুসেন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

মার্করাম ৪ চারে ৩৭ ও ডুসেন ২ চারে ৩৭ রানে অপরাজিত থাকেন।

ভারতের জাসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল ও শার্দুল ঠাকুর ১টি করে উইকেট নেন।

তার আগে ভারতের ২৮৭ রানের ইনিংসে ঋষভ পন্ত সর্বোচ্চ ৮৫ রান করেন। তিনি ১০টি চার ও ২ ছক্কায় এই রান করেন। লোকেশ রাহুল ৪ চারে ৫৫ রান করেন। শার্দুল ঠাকুর ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪০ রান করেন। বিরাট কোহলি প্রথমবার কোনো স্পিনারের বলে শূন্যরানে আউট হন।

বল হাতে দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি ২টি উইকেট নেন। সিসান্দা মাগালা, এইডেন মার্করাম, কেশব মহারাজ ও আন্দিলে ফেলুকাওয়ে ১টি করে উইকেট নেন।

ম্যাচসেরা হন কুইন্টন ডি কক।

রোববার তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION