সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যুব বিশ্বকাপ: কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা

খেলাধুলা ডেস্ক:

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হেরে যুব বিশ্বকাপে শুরুতেই হোঁচট খায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে পরের ম্যাচেই কানাডাকে ৮ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। আর শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এদিন টস হেরে আরব আমিরাত আগে ব্যাট করতে নামে। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেনি তারা। ৪৮.১ ওভারে ১৪৮ রানে অলআউট হয়। ব্যাট হাতে টপ অর্ডারে পুনিয়া মেহরা ৪৩, ধ্রুব পরেশ ৩৩ ও আলিশান শারাফু ২৩ রান করে দলীয় সংগ্রহকে শতরান পেরুনোর রসদ দেন।

বল হাতে বাংলাদেশের রিপন মন্ডল ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব। ১টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও আরিফুল ইসলাম।

১৪৮ রান তাড়া করতে নেমে শুরুটা প্রত্যাশামাফিক হয় বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে মাহফিজুল হক ও ইফতেখার ইসলাম ২১ ওভারেই তুলে ফেলেন ৮৬ রান। এরপর ৩৭ রান করে যশের বলে সতীশের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইফতি। মাহফিজুল তুলে নেন হাফ সেঞ্চুরি।

২৪.৫ ওভারে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ১১০ রান তুলতেই বৃষ্টি এসে হানা দেয় এবং খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি আসার আগ পর্যন্ত মাহফিজুল ৬৯ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৬৪ রান নিয়ে ও প্রান্তিক নওরোজ নাবিল ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।

বৃষ্টির কারণে এরপর আর খেলা মাঠে গড়ায়নি। তবে বৃষ্টি আইনে বাংলাদেশ ৯ উইকেটের ব্যবধানের জয় তুলে নেয়। আর পৌঁছে যায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

তিন ম্যাচের তিনটিই জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের দুটি জিতে ৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION