সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অসাধারণ ডাবলে ব্রাভোর পর সাকিব

খেলাধুলা ডেস্ক:

জয়ের জন্য মাত্র ১ রান লাগতো মাহমুদউল্লাহর ঢাকার। সাকিব আল হাসানও অপেক্ষায় ছিলেন ১ উইকেটের। প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে তার ৪০০ উইকেটের হাতছানি।

শেষ পর্যন্ত মাহমুদউল্লাহকে শিকার বানিয়ে সাকিব পৌঁছে গেলেন ৪০০ উইকেটের মাইলফলকে। কভারে দাঁড়িয়ে মাহমুদউল্লাহর ক্যাচ নেওয়া ডোয়াইন ব্রাভোর পর প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০০ এর বেশি রান ও ৪০০ উইকেটের অনন্য ডাবলের মাইলফলক ছুঁলেন বাংলাদেশের সুপারস্টার। এছাড়া পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট পেলেন সাকিব।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট ডোয়াইন ব্রাভোর। ক্যারিবিয়ান পেসার ৫১৪ ম্যাচে ৫৫৫ উইকেট পেয়েছেন। এছাড়া ব্যাট হাতে ব্রাভো রান করেছেন ৬৬৭২। সাকিবের ৪০০ উইকেটের পাশাপাশি রান ৫৬১০।

উইকেট নেওয়ার তালিকায় ইমরান তাহির আছেন দুই নম্বরে। ৩৪৪ ম্যাচে ৪৩৫ উইকেট পেয়েছেন এ লেগ স্পিনার। সুনীল নারাইন ৩৮৩ ম্যাচে পেয়েছেন ৪২৫ উইকেট। রশিদ খান আছেন চার নম্বরে। আফগানিস্তানের স্পিনার ৩০০ ম্যাচে ৪২০ উইকেট পেয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION